শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আতিকের প্রচারণা অফিসে হঠাৎ রাদওয়ান মুজিব সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার দুই সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সকল প্রার্থী ও নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটার রাদওয়ান মুজিব সিদ্দিক। সোমবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানী প্রচারণা অফিসে এসে এ আহ্বান জানান তিনি।

এ সময় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব বলেন, নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে ভোট চাইতে হবে। সৎ, যোগ্য, দক্ষ ও পরীক্ষিত মানুষদের ভোট দেয়ার জন্য অনুরোধ করতে হবে। অন্য প্রার্থীদের থেকে সততা, দক্ষতা ও যোগ্যতায় আমাদের প্রার্থীরা যে এগিয়ে রয়েছে এই কথা সবাইকে জানাতে হবে।

ডিএনসিসি মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানী নির্বাচনী প্রচারণা অফিসে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের উপস্থিতিতে দারুণভাবে উজ্জীবিত হয় সেখানে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আসন্ন ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনকে প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস (ডিএসসিসি) ও আতিকুল ইসলাম (ডিএনসিসি)।

আজ সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ডের বাউনিয়া, নলভোগ, কালিয়ারটেক, কামারপাড়া এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন আতিকুল ইসলাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com