শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতি বিরোধী জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ প্রতিপাদ্য বিষয়ের পক্ষে এবং বিপক্ষে সাতজনের একটি করে দল অংশ গ্রহণ করে।

পক্ষের দলনেতা ছিলেন তানজিলা সাবা এবং বিপক্ষের দলনেতা ছিলেন তাসনিম জাহান সারা। প্রায় দু’ঘণ্টাব্যাপি বিতর্কে পক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে শুধু মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই না আইনের শাসন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন না হলেও দুর্নীতির বিস্তার ঘটে এর স্ব পক্ষে যুক্তি উপস্থাপন করায় বিপক্ষ গ্রুপ বিজয়ী হয়।

উভয় পক্ষের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মডারেটর উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম,শিক্ষক মো. আবুয়াল হোসেন, প্রবীর কুমার হালদার মিন্টু।

উভয় দলের মধ্যে অন্যরা হলেন পক্ষে তাইয়েবা আকন বর্ষা, ইসরাত জাহান শোফা, মিম আক্তার, আফরিন জেরিন তনু, জান্নাতি আক্তার এবং বিপক্ষে হিরা আক্তার, ইসরাত জাহান মৌ, মাছিলা জাহান মুক্তি, নওরিন জিনাত সুবাহ ও ইসরাত জাহান মৃদুলা। পরে বিচারকদের বিচারে বিজয়ী দল বিপক্ষ গ্রুপ প্রধানরে হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

উল্ল্যেখ; গত ১৫ জানুয়ারি থেকে আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত সারাদেশ ব্যাপি মাধ্যমিক স্কুল পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে ভাণ্ডারিয়ায় গতকাল মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com