শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

সীমান্তে বিজিবির সঙ্গে টহলে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নওগাঁর ধামইরহাট সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বিজিবিকে সহায়তা করছে গ্রামের নানা বয়সী মানুষ।

বিজিবি জানায়, ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তবর্তী গ্রামের সর্ব সাধারণকে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণসচেতনতামূলক প্রচারণা চালায়। যে সব পয়েন্ট দিয়ে বিএসএফ অবৈধ অনুপ্রবেশ ঘটাতে পারে ওই সব এলাকার জনগণকে সচেতন করার মাধ্যমে অনুপ্রবেশ ঠেকাতে এক সাথে কাজ করছে বিজিবি ও গ্রামবাসী।

জানা যায়, গত সোমবার রাতে উপজেলার শীমুলতলী বিওপির (বর্ডার অবজারভেশন পোষ্ট) আয়োজনে রামচন্দ্রপুর গ্রামে এক গণসচেতনতামূলক আলোচনা করে ১৪ বিজিবি ব্যাটালিয়ন।

এ বিষয়ে শীমুলতলী বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো.ফিরোজ হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে স্থানীয় গ্রাম পুলিশ ও গ্রামের জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে পুশইনসহ যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সীমান্তবর্তী গ্রামের জনগণকে সচেতন করার জন্য সচেতন করার কাজ চলছে। এ কাজের গ্রামের সব বয়সী মানুষ ব্যাপক সহযোগিতা করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com