শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিশ্বনাথপুর রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও নাওরাদোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও হিরণ্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫) এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)। এছাড়া একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ও হিরণ্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহানকে (১৫) মুমূর্ষু অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানায়, তাদের বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসে চার বন্ধু। বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা শেষে একটি মোটরসাইকেলে ওই ৪ বন্ধু জয়নগর উচ্চ বিদ্যালয় থেকে ব্যাসপুরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বিশ্বনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেনের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও অপর ১ জন গুরুতর আহত হয়।

কাশিয়ানী থানার এসআই আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. সোহানকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com