শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন ইউনিসেফ প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলা সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন ইউনিসেফের তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে প্রথমে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.পরভীন বেগমের সঙ্গে দেখা করে কেন্দ্রর খবর নেন। পরে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র আসা কিশোর কিশোরীদের সাথে বিভিন্ন সমস্যা ও সেবার মান নিয়ে কথা বলেন।

এসময় কিশোর কিশোরীরা ইউনিসেফ প্রতিনিধি দলকে জানায়, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে মানসম্মত করতে হলে সেবার মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুলে শিক্ষকেরা যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। তাই কিশোর কিশোরীদের দল তৈরি করে তাদের প্রশিক্ষণ দিতে হবে। স্কুলে যাওয় আসার সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো খোলা রাখার ব্যবস্থা করতে হবে। যেন শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসার পথে সহজেই সুবিধা পেতে পারে। কৈশোর বান্ধব সেবা কেন্দ্র থেকে সেবা নিতে পারে।

ইউনিসেফের প্রতিনিধি দলে ছিলেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর হেলথ অফিসার ফারহানা সামছ সুমি, ইউনিসেফ এর শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন, ডা.সবরিনা। এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান, এপিসি দেবাশীষ মজুমদার, মিডিয়া অফিসার আদিল হোসেন প্রমুখ।

উল্লেখ্য ইউনিসেফ এর সহায়তায় সরকারিভাবে ভোলা সদর,লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ৬৬ টি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হয়ে থাকে। পরে প্রতিনিধি দলটি শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কিশোরী ক্লাব পরিদর্শন করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com