শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামে দ্বিতীয় বিয়ে করার অনুমতি না দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাবলু মিয়া (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের দেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দয়রা জজ মুন্সি রাফিউল আলম এই দণ্ডাদেশ দেন। কারাদণ্ড প্রাপ্ত বাবলু মিয়া জেলার সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের কাচিচর গ্রামের ছমির জালালের ছেলে। সে বর্তমানে জেল হাজতে রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করার অনুমতি না দেওয়ায় ২০০৮ সালে বাবলু মিয়া তার স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যা করে রশিতে ঝুলিয়ে রাখে। এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্ত স্বামী। পরবর্তীতে নিহত গৃহবধূর বড় ভাই ইউনুছ আলী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত সাপেক্ষে আদালতের সাক্ষ্য প্রমাণে আনোয়ারার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ হয়। ঘটনার সত্যতা প্রমাণে দীর্ঘ এক যুগ শুনানি শেষে আদালত আসামি বাবলু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, প্রাথমিকভাবে ছয় জনকে আসামি করে নিহত গৃহবধূর বড় ভাই মামলা করলেও চার্জশিটে শুধু আসামি বাবলু মিয়ার সম্পৃক্ততা পাওয়া যায়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com