শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ডিসি পত্নীর কোলে সেই নবজাতকের ঠাঁই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভিক্ষুকের কাছে রেখে যাওয়া সেই নবজাতক কন্যার ঠাঁই হয়েছে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের পত্নীর কোলে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক মো সারওয়ার মুর্শেদ চৌধুরী ও তার স্ত্রী সুমনা আনোয়ার ভৈরবে গিয়ে ভৈরবের ইউএনওর তত্ত্বাবধানে রাখা শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণ করবেন।

এর আগে সোমবার জেলা প্রশাসককে শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণের আদেশ প্রদান করেন কিশোরগঞ্জের ২নং জিআর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী। জেলা প্রশাসকের শিশুটির অভিভাবকত্ব গ্রহণের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

গত শুক্রবার রাত ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত ফাতেমা নামে এক নারীর নিকট নবজাতককে রেখে বাথরুমে যাবার কথা বলে অদৃশ্য হয়ে যায় অপর এক নারী। কিন্তু দীর্ঘ সময় পরেও সেই নারী আর ফিরে আসেনি। পরে ঐ ভিক্ষুক উপায়ন্তর না দেখে পাশের এক ফার্মেসিতে নিয়ে যায় শিশুটিকে। পরে বিষয়টি ইউএনও ও থানাকে জানানো হলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ভৈরবের ইউএনও লুবনা জাহানের তত্ত্বাবধানে রয়েছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণের কথা স্বীকার করেন। উল্লেখ্য, ডিসি-দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com