শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

১৭ জসিএস নকে বিক্যাডার হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ৩৫তম বিসিএসে সুপারিশকৃত ১৭ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

গত বছরের ২৮ জুলাই এই ১৭ জনকে নিয়োগ দিতে রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন এডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও এডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম।

এর আগে ৩৫তম বিসিএসে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ ও সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থণা করে হাইকোর্টে রিট দায়ের করেন ওই ১৭ প্রার্থী।

আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৫তম বিসিএসে পিএসসি সবমোর্ট ২ হাজার ১৫৮ জন প্রার্থীকে সুপারিশ করে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে ২ হাজার ১১৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করলেও রিট আবেদনকারী ১৭ জনকে নিয়োগ দেয়নি। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ ও একই সঙ্গে সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে রিট দায়ের করা হয়।

রিট আবেদনকারীরা হলেন- রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস.এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও মো. ফরহাদ হোসেন।

এডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com