শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

একসঙ্গে তিন স্কুলছাত্রী ধর্ষণ, আসামিদের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের ঘাটাইলে একসঙ্গে তিন স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেফতার দুই আসামি ইউসুফ আলী খান (৩০) ও বাবু (২৭) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকালে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন কুমার কর্মকার ও আরিফুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। টাঙ্গাইল জর্জ কোর্টের পিপি এস আকবর খান আসামির জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার অভিযান চালিয়ে দিগর ইউনিয়নের মানাঝি টানপাড়া গ্রামের আনছার আলীর ছেলে ইউসুফ আলী খান (২৭), সন্ধানপুর ইউনিয়নের মোকছেদ আলীর ছেলে বাবুল হোসেন (২১) ও একই গ্রামের আ. জব্বার আলীর ছেলে সবুজ ওরফে বাবুকে (৩০) আটক করা হয়।

উল্লেখ্য, ঘাটাইলে বনের ভেতরে বেড়াতে যাওয়া বন্ধুদের আটকিয়ে নবম শ্রেণির তিন ছাত্রীকে ধর্ষণ করে আসামিরা। তারা হলেন- সন্ধানপুর ইউনিয়নের সাতকুড়া এলাকা থেকে ইফসুফ,বাবু এবং ঘাটাইল পৌর এলাকার উত্তর পাড়া গ্রামের সুমন।

ঘাটাইল থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে এক ধর্ষিতার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com