শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিজ বাসায় পরিবহন শ্রমিককে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর উত্তরার একটি বাসায় কাজী গোলাপ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গলা গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির সপ্তম তলায় ছাদে একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, গোলাপ একটি পরিবহনের আব্দুল্লাহপুরের কাউন্টার মাস্টার ছিলেন। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ি সপ্তম তলায় ছাদে একটি রুমে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। ৮-১০ দিন আগে গোলাপের স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে বেড়াতে যান। এ সময় গোলাপ একাই ওই বাসায় ছিলেন। সকালে গোলাপকে ফোন দিয়ে তার স্ত্রী মোবাইল বন্ধ পান। এরপর তিনি ওই বাসার কেয়ারটোকার রফিকুল ইসলামকে ফোন করে গোলাপের খোজ নিতে বলেন। রফিকুল বাসার ছাদের ওই রুমে গিয়ে দরজা বাইরে থেকে তালা মারা দেখতে পান। কিন্তু একটি জানালা খোলা থাকায় তা দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় গোলাপের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মল্লিক জানান, খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং লাশটি উদ্ধার করেন। এটি একটি হত্যাকাণ্ড। গোলাপের লাশটি ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় পড়ে ছিল। এছাড়া তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com