শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ভোটের কারণে শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী শুক্র ও শনিবার বাণিজ্যমেলা বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে- ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেয়া হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ১৪ জানুয়ারি ডিএমপি থেকে মেলা দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিতে ইসিকে অনুরোধ করা হয়। প্রসঙ্গত: বাণিজ্যমেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com