শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানে পারফিউম কারখানায় বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : পাকিস্তানে একটি পারফিউম কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন আহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার কারখানাটির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। কারখানাটি লাহোরের শাহদারা এলাকায় অবস্থিত। খবর দ্য ডন’র

বিস্ফোরণের প্রভাবে কারখানায় আগুন লেগে যায়, ভবনের ছাদ ধ্বসে পড়লে কারখানার ভেতরে অবস্থানরত কর্মীরা প্রাণ হারান। আহত দুইজনের এক জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় কারখানায় ১৫ জন কর্মী কাজ করছিলেন। কারখানাটিতে পারফিউম তৈরি হওয়ার ব্যাপারে কিছুই জানত না এলাকাবাসী। তারা ভেবেছিলেন এতে কাপড় তৈরি হয়। ওই এলাকার বেশিরভাগ ভবনই আগুন থেকে নিরাপত্তা কোড অনুসরণ করে তৈরি হয় নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com