শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধা জেলা কারাগারের এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজতি মোস্তাফিজুর রহমান লাবলু (৩৬) মাদকের মামলায় ৬ মাসের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। লাবলু রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, লাবলু সোমবার রাতে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, লাবলু গত ডিসেম্বর মাস থেকে কারাগারে ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com