শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

মধুসূদন দত্ত স্মৃতি পদক পেলেন সাংবাদিক গোলাম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক পেয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সংবাদদাতা গোলাম মোস্তফা।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষকী উপলক্ষে তাকে এ পদক দেওয়া হয়। সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ সাংবাদিক গোলাম মোস্তফার হাতে এ পদক তুলে দেন।

আয়োজক স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি লায়ন এ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি বলেন, চলনবিল অঞ্চলের কৃষি ও জীব বৈচিত্র নিয়ে সাংবাদিক গোলাম মোস্তফার কিছু লেখা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে তাকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক-২০২০ দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মঞ্জুরুল হক শিকদার, শিক্ষাবিদ রোটারিয়ান কবি নাসিমা বানু, বাংলাদেশ নারী লেখক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক জুবাইদা গুলশান আরা হেনা, বাংলাদেশ কবি পরিষদের সভাপতি সাহিদুল ইসলাম প্রমূখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com