শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

জবি শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক শামীমা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ নির্বাচনে সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ভোটগ্রহণ হয়। পরে বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনে ৬৭৮ জন ভোটারের মধ্যে ৫২৪ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াছ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক শাহানা আকতার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার নির্বাচিত হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com