বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘সুন্দরবন সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যুক্তরাষ্ট্র সুন্দরবন সুরক্ষায়সহ জলবায়ু পরিবর্তন নিয়ে বর্তমান সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি বলেন, ‘বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী সুন্দরবন ও পরিবেশ রক্ষায় খুবই আন্তরিক। সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়। এটা বিশ্বের সম্পদ। সুন্দরবনে বাঘের সংখ্যা আবারো বৃদ্ধি পাচ্ছে। এটা বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্যে আশাব্যাঞ্জক। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, ডলফিন, চিত্রা হরিণসহ যে সমস্ত দুর্লভ প্রাণী রয়েছে তাদের সুরক্ষায় সবারই কাজ করা উচিত।’

মঙ্গলবার সকালে বাগেরহাটের মংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায় সুন্দরবনের জীববৈচিত্র সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত কয়েকটি সংগঠনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলে, ‘আমি জীবনে প্রথম সুন্দরবনে এসে আড়াই দিন থাকলাম। এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। এই সফরে আমি দেখলাম, সুন্দরবন এবং তার জীববৈচিত্র্য বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার সুরক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ অন্যান্য অনেক সংস্থা একসাথে কাজ করে যাচ্ছে। উপকূলীয় এলাকার মানুষও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্যে কাজ করে যাচ্ছে।’

এর আগে মিলার জয়মনিরঘোল গ্রামে সুন্দরবনের টাইগার টিমের বাঘ তাড়ানো কার্যক্রম প্রত্যক্ষ করেন। এছাড়া সুন্দরবনের ওয়াইর্ল্ড টিম, টাইগার টিম, ইউএসআইডি ও সিএমসি সংগঠনের সাথে বৈঠক করেন।

সফরের শেষ দিনে রাষ্ট্রদূত মিলার স্থানীয় নাগরিক সংস্থা ওয়াইল্ড টিম লিমিটেড এর প্রতিনিধিদের সাথে সাক্ষাত করেন। তিনি তাদের কাছ থেকে জানেন ২০১৮ সালে শেষ হওয়া ইউএসএআইডি-র দেড় কোটি ডলার ব্যয়সাপেক্ষ ‘বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাক্টিভিটি (বাঘ)’ কর্মসূচির পর কীভাবে বাঘ সংরক্ষণ কার্যক্রম চলছে। বাংলাদেশ বন বিভাগ এবং ইউএসএআইডি গত বছরের ২২ মে ঘোষণা করে যে, ইউএসএআইডির ‘বাঘ’ কর্মসূচি ও সুন্দরবন রক্ষার সমন্বিত প্রচেষ্টার ফলস্বরূপ এ বনে বেঙ্গল টাইগারের সংখ্যা স্থিতিশীল হয়েছে এবং সামান্য হলেও বেড়েছে। ২০১৫ সালের আনুমানিক ১০৬ টি থেকে ২০১৮ সালে তা আনুমানিক ১১৪ টিতে উঠেছে।

রাষ্ট্রদূত মিলার কমিউনিটি স্বেচ্ছাসেবীদের সঙ্গেও সাক্ষাত করেন। তাদের মধ্যে ছিল গ্রামের ‘টাইগার রেসপন্স ’ দলের সদস্য, বাঘ দূত, বাঘ স্কাউটস, সহ-ব্যবস্থাপনা সংগঠন এবং কমিউনিটি টহল গ্রুপের সদস্যরা। ইউএসএআইডি এর বাঘ এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুড (সিআরইএল) কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে স্থানীয় এ সংগঠনগুলোকে সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ দিতে সহায়তা করেছে। সিআরইএল কার্যক্রমের মধ্যে রয়েছে বনের ৫১২ হেক্টর জমিতে ৫ লাখ ৬৫ হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণে সহায়তা করা। রোপিত গাছের প্রজাতিগুলির মধ্যে রয়েছে কাঁকড়া, বাইন, সুন্দরি, কেওড়া ও গোলপাতা।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত মিলারের সাথে ছিলেন ইউএসএআইডি মিশনের পরিচালক ডেরিক ব্রাউন ডার্ক ব্রাউন, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন, সুন্দরবনের ওয়াইল্ড টিমের সিও প্রফেসর আসাবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ২৬ জানুয়ারি দুই দিন বিলাসবহুল লঞ্চে করে সুন্দরবনের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেন। মঙ্গলবার দুপুরে জয়মনিরঘোল থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com