শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বড়াইগ্রামে গরু বোঝাই ট্রাক ছিনতাই!

নাটোর জেলা-যুগান্তর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকভর্তি ২৪টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের এলোপাথাড়ি মারপিটে চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহ এলাকার সাদিয়া ফিলিং স্টেশন সংলগ্ন কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার ভেরচি গ্রামের আবু বকর শেখের ছেলে গরু ব্যবসায়ী আসাদুল ইসলাম (৩৮) ও চিত্তরঞ্জন দাসের ছেলে বিধান চন্দ্র দাস (৪৫), ট্রাকের চালক খুলনার ডুমুরিয়া উপজেলার চুখনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে শিমুল হোসেন (২৮) ও হেলপার একই উপজেলার মাদরোকোনা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে টিটু মিয়া (২৫)।

আহত গরু ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার তারা চাঁপাইনবাবগঞ্জের আফতাবনগর হাট থেকে ৯ লাখ টাকায় ২৪টি বাছুর গরু কিনেন। পরে তারা ট্রাকযোগে গরুগুলো নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন। রাত ২টার দিকে ধানাইদহ কবরস্থান এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা অপর একটি ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড দেয়। এ সময় তারা রড ও লাঠি দিয়ে চালক-হেলপার ও ব্যবসায়ীদের এলোপাথাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে গরুসহ ট্রাকটি নিয়ে পাবনার দিকে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া গরু ও ট্রাক উদ্ধারসহ দায়ীদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com