শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মঙ্গলবার রাত থেকে চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষ ছাতা মাথায় দিয়ে বাইরে বের হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, জেলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই দিন বৃষ্টি হতে পারে বলে তারা ধারণা করছেন।
সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, মঙ্গলবার বিকাল থেকে চুয়াডাঙ্গার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গভীর রাতে সামন্য বৃষ্টি হয়। বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। ভোগান্তি ও দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষের।
চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে আকাশ মেঘলা শুরু হয়। রাত থেকে শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টি থাকতে পারে ২-৩ দিন। বৃষ্টি ছেড়ে গেলে তাপমাত্রা খানিকটা হ্রাস পাবে।
নগরকন্ঠ.কম/এআর