শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারত থেকে যারা এ দেশে আসছেন তাদের করোনাভাইরাস শনাক্তকরণ ও সচেতনতায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত বন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে সিভিল সার্জন অফিস।
বুধবার সকালে দর্শনা চেকপোস্ট কাস্টমস ভবনের সামনে ৪ সদস্যের মেডিকেল টিম নিয়ে এই ক্যাস্প স্থাপন করা হয়েছে।
মেডিকেল টিমের প্রধান হিসেবে রয়েছেন ডা. শাকিল আর সালান। অন্যরা হলেন ডা. তানভীর মোহাম্মদ আসিফ মুজতবা, মো. ওয়াশিম আলী, মো. শাহজামাল।
দামুড়হুদা উপজেলার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন প্রায় ২ হাজার ভ্রমণকারী বাংলাদেশে চলাচল করে। সম্প্রতি চীনে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ বন্দর দিয়ে ভারত ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
দর্শনা বন্দরে কর্মরত মেডিকেল টিমের প্রধান বলেন, করোনাভাইরাস শনাক্তকরণে সীমান্তে মেডিকেল ক্যাম্প স্থাপনের পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে বন্দর এলাকায় প্রচারণা চালানো হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর