শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

কাজ করতে করতে মারা গেলেন লালমনিরহাটের জেলার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দায়িত্ব পালনকালে লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

বুধবার বেলা ১১টার দিকে নিজের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ জানান, জেলার মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে দায়িত্ব পালন করছিলেন। বুধবার বেলা ১১টার দিকে কারাগারে নিজস্ব অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদুর রহমানের লাশ প্রথমে লালমনিরহাট কারাগার ও পরে পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জেল সুপার জানান।

উল্লেখ্য, মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা। তিনি ২০১৬ সালের জুন মাস থেকে লালমনিরহাট কারাগারে জেলার পদে কর্মরত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com