বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বেলফোর ঘোষণার পুনরাবৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের জনগণ। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের সর্বস্তরের মানুষ এই চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ ও ধর্মঘট পালন করছেন। এই চুক্তিকে বেলফোর ঘোষণার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন ফিলিস্তিন জনগণ।

কথিত ডিল অব দ্যা সেঞ্চুরির প্রতিবাদে ফিলিস্তিনের জনগণ নিজেদের ঘর-বাড়ি এবং অফিস-আদালতে কালো পতাকা উত্তোলন করে রেখেছেন। এই চুক্তিকে তারা বেলফোর ঘোষণার সঙ্গে তুলনা করছেন।

ফিলিস্তিনের নাগরিক ফাকরি আবু দায়েব আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প যে অংশ ইসরায়েলকে দিয়েছেন, ওই অংশের মালিকানা ইসরায়েলের নয়। তিনি নতুন চুক্তিকে বেলফোর ঘোষণার পুনরাবৃত্তি বলেও উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ঘোষণা দিয়েছিলেন।

ফিলিস্তিনের সাবেক মন্ত্রী জিয়াদ আবু জায়েদ জানিয়েছেন, তারা কখনও রাজধানী হিসেবে জেরুজালেমের দাবি ছাড়বেন না। ফিলিস্তিনের অধিকারে ট্রাম্প ও নেতানিয়াহুর হস্তক্ষেপের কোন এখতিয়ার নেই বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ভাইরাস আতঙ্কে ১৭৩ টাকার মাস্কের দাম ১৪ হাজার টাকা!

উল্লেখ্য, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ঘোষণা করেন। এতে জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। তাছাড়া জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। ফিলিস্তিন থেকে উৎখাত হয়ে বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে আসার অধিকার অস্বীকার করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com