শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা ভাইরাসের টিকা উন্নয়নে কাজ করছে

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : চীন ও রাশিয়া যৌথভাবে নতুন করোনা ভাইরাসের টিকা উন্নয়নে কাজ করছে। এর জন্য ইতোমধ্যে মস্কোর কাছে ভাইরাসের জিন হস্তান্তর করেছে বেইজিং। বুধবার চীনের গুয়াংঝু শহরে এক রুশ কূটনীতিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে ১৩২ জনের মৃত্যু ও প্রায় ছয় হাজার লোক আক্রান্তের খবর নিশ্চিত করেছে চীন। এছাড়া ১৭ টি দেশের ৭১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য রাশিয়ার কেউ এখনো এই ভাইরাসে আক্রান্ত হয় নি বলে নিশ্চিত করেছে মস্কো।

গুয়াংঝু শহরে রুশ কনস্যুলেট বিবৃতিতে বলেছেন, ‘রুশ ও চীনা বিশেষজ্ঞরা টিকা উন্নয়ন শুরু করেছেন’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনা কর্তৃপক্ষ ভাইরাসের জিন রাশিয়ার কাছে হস্তান্তর করেছে, যা আমাদের বিজ্ঞানীদের দুই ঘন্টার মধ্যে মানবদেহে ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত করতে সক্ষম এমন পরীক্ষার দ্রুত উন্নয়নের সুযোগ করে দিয়েছে’।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com