শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

৩৪ ও ৩৫ বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ৩৪ ও ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে ঐ দুই বিসিএসে অন্যদের নিয়োগ পাওয়ার তারিখ থেকে তাদেরও নিয়োগ দিতে বলা হয়েছে।

পৃথক তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

আইনজীবীরা জানান, সুপারিশ করার পরেও তাদের নিয়োগ না দেওয়ার মূল কারণ হচ্ছে তাদের চাকরির বয়সসীমা পার করে দেওয়া। আদালত রুল যথাযথ ঘোষণা করে তাদের নিয়োগ দিতে বলেছে। ৩৪ ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পেয়ে তারা হাইকোর্টে রিট করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com