সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রতিরোধে প্রস্তুত বাংলাদেশ :স্বাস্থ্যমন্ত্রী, করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা। চীনে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে নতুন ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভ্রমণ কিংবা চলাচলে আরো বাধানিষেধ আরোপ করেছে চীন সরকার।

পুরো চীনের বহু শহরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। চীনের উহান শহর থেকে প্রথম এই ভাইরাস ছড়ায় বলে মনে করা হচ্ছে। তাই সেই শহর কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে চীনের বাইরে ১৫টি দেশে মোট ৫০ জনের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। বিবিসির খবরে বলা হয় :থাইল্যান্ডে আট, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে পাঁচ জন করে আক্রান্ত হয়েছে। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে চার জন করে; ফ্রান্সে তিন জন, ভিয়েতনামে দুই জন এবং নেপাল, কানাডা, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, জার্মানিতে একজন করে আক্রান্ত হয়েছে। যদিও চীনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস প্রবেশ করলেও বাংলাদেশে একজনও এই ভাইরাসে আক্রান্ত হয়নি। সীমান্ত এলাকার সব ইউনিটেই আমরা স্ক্যান মেশিন বসিয়েছি। প্রতিটি জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য আলাদা একটি আইসোলেটেড কেবিন খোলা হয়েছে। প্রয়োজনীয় ওষুধসামগ্রী ও কীটস প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এসবের খোঁজখবর রাখছেন।’

তিনি আরো বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা আলাদা হটলাইন চালু করেছি এবং বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের হাতে করোনা ভাইরাসের সতর্কতা, করণীয় ও যোগাযোগ নম্বরসংবলিত কার্ড দেওয়া হচ্ছে। সুতরাং করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্বাস্থ্য খাতসহ সব ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে এবং আমরা সবাই একে মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’ গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস, সচেতনতা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আলোচিত করোনা ভাইরাস সার্চ ভাইরাসের মতো ভয়াবহ নয়। এই ভাইরাস শীতকালে দেখা দিলেও গরমের সময় এটি টিকতে পারবে না। কাজেই এই ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়া যাবে না। অন্যদিকে পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, করোনা ভাইরাস নিয়ে সারাদেশে পুলিশের পক্ষ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com