সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বৃষ্টি উপেক্ষা করে ভোট চাইতে একই মঞ্চে আতিক পরিবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সকাল থেকে শীতের পাশাপাশি থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আর সেই বৃষ্টি ও শীত উপেক্ষা করে একই মঞ্চে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পরিবারের সদস্যরা।

বুধবার দুপুর ১২টার দিকে মহাখালীর শেখ ফজলে রাব্বী পার্কের সামনে থেকে নৌকার প্রার্থী আতিকের পরিবারের সদস্যরা একই সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে চাইছেন ভোট। ভোটার থেকে ভোট চাইলেও সবার থেকে পরিবারের সদস্য আতিককে জেতাতে চেয়েছেন দোয়া ও সহযোগিতা।

পরিবারের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত পথসভায় আতিক বলেন, আমি মেয়রের অনুশীলন করে এসেছি। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়বো ইনশাআল্লাহ। নৌকায় ভোট দিলে আমরা একটি সুন্দর ঢাকা গড়তে পারবো।

নৌকার প্রচারণায় আতিকের সঙ্গে ছিলেন আতিকের স্ত্রী শায়লা ইসলাম, মেয়ে বুশরা আফরিন, বড়বোন হালিমা নাহার, আমিনা নাহার ও রহিমা নাহার, বড় ভাই অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাইনুল ইসলাম। আতিকের ভাই ও বোনের সন্তানদের মধ্যে ছিলেন তানভীর সিদ্দিকী, শাকিল মতিন, তাসিন আহমেদ, শ্রাবনী সরকার, সীমা সালমা শহীদ। এছাড়াও অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যে ছিলেন তারানুম, নাবিলা মতিন, সাজ্জাদ হোসাঈন প্রমূখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com