শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হবিগঞ্জ শহরে উদ্ধার হওয়া বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচাটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।
সকালে দুষ্টু শিশুরা ইটপাটকেল নিয়ে পেঁচাটিকে ধাওয়া করে। বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল শহরের উমেদনগর মাদ্রাসার কাছ থেকে পেঁচাটি উদ্ধার করে। এতে সেটি প্রাণে রক্ষা পায়।
পরে বাপার পক্ষ থেকে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করলে দুপুরে বন বিভাগের প্রতিনিধিদল শহরের শ্যামিলী এলাকায় তোফাজ্জল সোহেলের কাছ থেকে পেঁচাটি গ্রহণ করেন।
তোফাজ্জল সোহেল বলেন, লোক সম্মুখে পেঁচার খুব একটা বিচরণ নেই। গাছের উঁচু ডাল, পরিত্যক্ত বাড়ি, অপেক্ষাকৃত অন্ধকার নির্জন পরিবেশে থাকতে এরা স্বাচ্ছন্দ্যবোধ করে। সাধারণত ছোট ছোট প্রাণি যেমন- ইঁদুর, টিকটিকি, কীটপতঙ্গ এদের খাবার।
নগরকন্ঠ.কম/এআর