শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘রাজধানীতে চলাফেরায় আইডি কার্ড রাখুন’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, নির্বাচনের সময় বাইরের কেউ ঢাকায় অবস্থান করলে তাদেরকে জেলে পাঠাবো বিষয়টা এমন নয়। প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে। জেল জুলুমের ভীতি আমরা দেখাতে চাই না। কাল-পরশু যারা রাজধানীতে চলাফেরা করবেন তাদের সঙ্গে ঠিকানা নির্দেশক ফটো আইডি রাখুন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থার ওপর বিস্তারিত তথ্য জানানো হয়।

ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করা ক্ষেত্রে নগরবাসীদের অনুরোধ জানিয়ে র‌্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, ছিনতাইকারী, ম্যানহোলের ঢাকনা চোর শ্রেণির লোক যাতে নির্বাচিত হয়ে না আসে সেদিকে খেয়াল রাখবেন। এটা দুঃখজনক আমাদের স্বাধীনতার ৫০ বছর পরেও ম্যানহোলের ঢাকনা চোর কাউন্সিলর হয়ে আসে, যা দুঃখজনক। আমাদের সামাজিক যে আন্দোলনগুলো রয়েছে, বিশেষ করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধগুলোতে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন-তাদের প্রত্যেককে আমরা সঙ্গে চাই। আমরা জনপ্রতিনিধিদের নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ভোটের সময় বিনা প্রয়োজনে নাগরিকদের ঢাকায় অবস্থানে নিরুৎসাহিত করা হয়েছে। এমনকি নগরবাসীর সুবিধার্থে সঙ্গে ঠিকানা নির্দেশক ফটো আইডি রাখার আহবান জানাচ্ছি, যাতে প্রতিটি ভোটার নিরাপদ-শান্তিপূর্ণ ও ভীতিমুক্ত পরিবেশে ভোট প্রদান করতে পারেন।

নির্বাচনে ভাই-বোন আত্মীয় প্রার্থীর ক্যাম্পেইন করার জন্য যারা ঢাকায় এসেছিলেন, তাদের থ্যাংকস জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, এবার আপনারা চলে যান। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অপ্রয়োজনীয় কোনো লোকের অপতৎপরতা আমরা চাই না। কারণ আজ রাতে প্রচারণা শেষ হয়ে যাবে। যদি কেউ থেকেও যান, আশা করবো আপনি যেখানে আছেন, সেখানেই থাকবেন। তবে যারা জেনুইন ভোটার তাদের চলাফেরা ও ভোটদানে সমস্যা করবেন না।

বেনজীর আহমেদ বলেন, প্রতিটি কেন্দ্রে র‌্যাবের একটি প্যাট্রলিং টিম থাকবে। ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে, সেখানে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। যাতে যে কোনো আপদকালীন পরিস্থিতি অল্প সময়ের মধ্যে মোকাবেলা করা যায়। কমান্ডো বাহিনী, হেলিকপ্টার টিম প্রস্তুত থাকবে। বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। তাছাড়া ২৪ ঘণ্টা পুরো পরিস্থিতি স্পেশাল মনিটরিংয়ে থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com