শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তির সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় এ, বি ও সি ইউনিটের অধীন উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির তারিখ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইউনিটের অধীন ফারসি ভাষা ও সাহিত্যে ১৩টি, উর্দুতে ৩০টি, সংস্কৃতে ২৩টি, ইংরেজিতে ২টি, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ৭টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ১টি আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বি ইউনিটের অধীনে বাণিজ্য গ্রুপ থেকে ২টি ও বিজ্ঞান গ্রুপ থেকে ১টি আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধা তালিকার ক্রমানুসারে বাণিজ্য গ্রুপ থেকে ১০ জন এবং বিজ্ঞান গ্রুপ থেকে ৫ জনকে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রবেশপত্র জমা দিতে হবে। জমাকৃত আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ৩ জনকে নির্বাচিত করা হবে । নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ৪ ফেব্রুয়ারি হতে ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তিচ্ছুদের অনলাইনে পূরণকৃত শিক্ষার্থীর স্বাক্ষর করা ভর্তি ফরমের তিন কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড একটি খামে আইন অনুষদের অফিসে আগামী ৩ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে জমা দিতে হবে। খামের উপর ভর্তিচ্ছুর নাম, বিভাগের নাম, রোল নম্বর লিখতে হবে। আবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ করা হবে। ভর্তির জন্য নির্বাচিতদের আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত বিভাগে ভর্তি হতে হবে। অন্যথায় ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে প্রবেশপত্র জমা দেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ দেওয়া হবে।

এদিকে সি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক মো.একরামুল হামিদ বলেন, সি ইউনিটের ৬২ টি সিট ফাঁকা রয়েছে। ভর্তি পরীক্ষার অপেক্ষমান মেধা তালিকায় ৩ হাজার পর্যন্ত ভর্তিচ্ছুদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রবেশপত্র জমা দিতে বলা হবে এবং ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ সংক্রান্ত আরো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে পাওয়া যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com