শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

প্রেমের টানে কুষ্টিয়ায় এসে ধরা রোহিঙ্গা তরুণী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রেমের টানে কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে কুষ্টিয়ায় চলে আসেন রোহিঙ্গা তরুণী। তবে এতেই শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে আটক হন প্রেমিক-প্রেমিকা।

বৃহস্পতিবার কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের টিম অভিযান চালিয়ে সদর উপজেলার শালদহ গ্রামের একটি বাড়ি থেকে ওই তরুণীকে আটক করে। তার নাম উম্মুল খায়ের (২২)। তিনি কক্সবাজার জেলার কুতুপালংয়ের ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোহিঙ্গা তরুণী উম্মুল খায়ের ও তার প্রেমিক যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের গোয়েন্দা পুলিশ হেফাজতে রাখা হয়। মিয়ানমার থেকে পালিয়ে আসার পর কুতুপালং ক্যাম্পে বসবাসরত ওই তরুণী কাপড়ের ব্যবসা করতেন। সেখান থেকেই কুষ্টিয়ার বাসিন্দা যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ঘর বাঁধার স্বপ্নে তারা দুজন চলে আসেন কুষ্টিয়ায়।

আইনগত প্রক্রিয়া শেষ রোহিঙ্গা তরুণীকে কুতুপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে যে যুবকের সঙ্গে ওই তরুণী পালিয়ে এসেছে ওই যুবকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।

আটক যুবকের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে। তবে ওই যুবকের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করা হয়েছে। আটক রোহিঙ্গা তরুণীকে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com