শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নতুন করে স্কুল করা হবে। এছাড়াও আগামী মাসে (ফেব্রুয়ারি) ২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। যাদেরকে চরাঞ্চলে পোস্টিং দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(পিটিআই) চত্ত্বরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মুজিববর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে।’ এ সংক্রান্ত একটি নীতিমালা কেবিনেটে পাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম পিটিআই এর সুপারিনটেনডেন্ট উত্তম কুমার ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রেড-১ এর পরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক খোন্দকার ইকবাল হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com