মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৩ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, আতঙ্ক বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে ২৩ টি দেশে ছড়িয়ে পড়েছে। শুধু চীনেই এই ভাইরাসে এখন পর্যন্ত ২১৩ জন মারা গেছে। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস ইতিমধ্যে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কানাডা, চীন, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য, আরব আমিরাত, ভিয়েতনামে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় ৯ জন, কম্বোডিয়ায় ১ জন, কানাডায় ৩ জন, চীনে ৯, ৮০৯ জন, ফ্রান্সে ৬ জন ফিনল্যান্ডে ১ জন, জার্মানিতে ৬ জন, ভারতে ১ জন, ইতালিতে ২ জন , জাপানে ১৪ জন, মালয়েশিয়াতে ৮ জন, নেপালে ১ জন, ফিলিপাইনে ১ জন, রাশিয়ায় ২ জন, সিঙ্গাপুরে ১৬ জন, দক্ষিণ কোরিয়ায় ১১জন, শ্রীলংকায় ১ জন, তাইওয়ানে ৮ জন থাইল্যান্ডে ১৯ জন ব্রিটেনে ২ জন, ভিয়েতনামে ৫ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ জন আক্রান্ত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার এক বৈঠকের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com