শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণে অভিযুক্ত ডাকঘরের পিয়ন শের আলীকে (৪৫) রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে র্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী গত ২০ জানুয়ারি শের আলী কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরে ভিকটিমের বাবা বাদি হয়ে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরে ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, শের আলী ধর্ষণের শিকার ওই শিশুর বাবার চাচাতো ভাই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নগরকন্ঠ.কম/এআর