মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কল্যাণপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যা ব। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ‘উগ্রবাদী’ বই, লিফলেট, ডিজিটাল কনটেন্ট। গ্রেফতারকৃতরা সদস্যরা হলেন- ওসমান ভূইয়া ওসমান, তামিমুর রহমান তামিম, রমজান আলী চৌধুরী রিপন ও সোলেমান মিয়া বাবুল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যা ব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

তিনি বলেন, আনসার আল ইসলামের জঙ্গিরা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিপক্ষে। তারা কথিত ইসলামি শাসনব্যবস্থা কায়েম করতে চায়। তাদের শাসনব্যবস্থা যারা প্রতিহত করতে চায় তাদেরকে টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যার প্রথা রয়েছে। সদস্য সংগ্রহে তারা মেহেনতের মাধ্যমে ইয়ানত সংগ্রহ করে। এছাড়া দলের সদস্যরা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন প্রটেক্টিভ অ্যাপস ব্যবহার করে। যা দিয়ে গোপন গ্রুপ তৈরি করে উগ্রবাদী বই, ভিডিও আপলোড করে নিয়মিত যোগাযোগ রক্ষা করে।

সাজেদুল আরও জানান, গ্রেফতার চারজন আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ শাখার কর্মী। তারা নিয়মিত দেশের বিভিন্ন জেলায় সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করত। কল্যাণপুরে গোপন মিটিংয়ের প্রস্তুতির সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয় দিয়ে র্যা ব কর্মকর্তা বলেন, ওসমান ভূইয়া একজন চালক। এছাড়া তিনি নতুন সদস্যদেও সংগঠন নিয়ে কাগজে কলমে শিক্ষা দিতেন। তিনি নরসিংদী এলাকায় আনসার আল ইসলামের সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। তামিমুর রহমান একজন ব্যবসায়ী। তিনি আনসার আল-ইসলামের একজন সক্রিয় সদস্য। প্রায় দুই বছর ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। গ্রেফতার বাকি দুইজন কারখানায় চাকরি করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com