সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাসা ভাড়ার জন্য নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলে মাত্র এক হাজার টাকা বাসা ভাড়া বাকি থাকায় খুশি বেগমকে (৪৮) বেধড়ক মারধরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের শিমুলতলীর বাসা থেকে বাসার মালিক মান্নান উকিলের ছেলে রনি, তার ভাই রুবেল, বোন চাঁদনী ও রনির স্ত্রী শিউলিকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খুশি বেগমের লিখিত অভিযোগের পর তাদের গ্রেপ্তার করা হয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা খুশি বেগমকে বাসা ভাড়ার মাত্র এক হাজার টাকা দিতে বিলম্ব হওয়ায় বুধবার তাকে বেধড়ক পেটায় বাসা মালিকের পরিবারের সদস‌্যরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com