শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাড়ছে ইপিজেডের প্লট ও কারখানার ভাড়া

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্প প্লট ও কারখানার ভাড়া বাড়ছে। ১ জুলাই থেকে প্লটের ভাড়া এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে কারখানার ভাড়া বাড়বে। সেই সঙ্গে প্রথমবারের মতো ভাড়া নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্লট ও কারখানার জন্যও।

১ জুলাই থেকে তা কার্যকর হবে। সম্প্রতি বেপজা বোর্ড সভায় এসব প্রস্তাব অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।

মুদ্রাস্ফীতি, ভবনের নির্মাণ ও মেরামত খরচ বেড়ে যাওয়ায় ১২ বছর পর ভাড়া বাড়ানো হচ্ছে। সভার সিদ্ধান্ত, এখন থেকে প্রতি ৫ বছর অন্তর ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্লট ও কারখানার ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের খাদ্য চাহিদা কখনও কমবে না। কাজেই সেদিকে লক্ষ্য রেখে আমরা শিল্পাঞ্চল করে দিচ্ছি। যাতে একটি নির্দিষ্ট জায়গায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। খাদ্য ও কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াকরণে উৎপাদিত কৃষিপণ্যের অপচয় রোধ, মূল্য সংযোজন ও বৈদেশিক অর্থ আয়ের নতুন ক্ষেত্র সম্প্রসারিত হবে।

সভায় বলা হয়- ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী ইপিজেডের অধীনে শিল্প প্লট ও কারখানার ভাড়া ১২ বছর আগে নির্ধারণ করা হয়েছিল। নির্মাণ, মেরামত ও ইপিজেড পরিচালনা ব্যয় বৃদ্ধির কারণে এ ভাড়া পুনর্নির্ধারণ প্রয়োজন।

ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী ইপিজেডের সব ধরনের প্লটের বাৎসরিক ভাড়া বর্তমানে প্রতি বর্গমিটার ২ দশমিক ২০ মার্কিন ডলার। সভায় তা বাড়িয়ে প্রতি বর্গমিটার ২ দশমিক ৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। ১ ডলার ৮৫ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় তা হচ্ছে ২১২ টাকা ৫০ পয়সা।

বেড়েছে ২৫ টাকা ৫০ পয়সা। পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। এসব ইপিজেডে শিল্পকারখানার ভাড়া বর্তমানে মাসে প্রতি বর্গমিটারে ২ দশমিক ৭৫ মার্কিন ডলার। তা বাড়িয়ে প্রতি বর্গমিটার ৩ মার্কিন ডলার (দেশীয় মুদ্রায় ২৫৫ টাকা) নির্ধারণ করা হয়েছে। বেড়েছে ২১ টাকা ২৫ পয়সা। এটি কার্যকর হবে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।

মোংলা, ঈশ্বরদী ও উত্তরা ইপিজেডের শিল্প প্লটের বর্তমান ভাড়া বছরে প্রতিবর্গমিটার ১ দশমিক ২৫ মার্কিন ডলার। নতুন ভাড়া ১ দশমিক ৪০ ডলার। দেশীয় মুদ্রায় ১১৯ টাকা। ভাড়া বেড়েছে বর্গমিটার প্রতি ১২ টাকা ৭৫ পয়সা। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

এসব ইপিজেডের অধীনে গড়ে উঠা কারখানার বর্তমান ভাড়া মাসে প্রতি বর্গমিটারে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। ২০২১ সালের ১ জানুয়ারি হবে ১ দশমিক ৭৫ ডলার। দেশীয় মুদ্রায় ১৪৮ টাকা ৭৫ পয়সা। বেড়েছে ১২ টাকা ৭৫ পয়সা।

কার্যবিবরণীতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের বরাদ্দের লক্ষ্যে বেপজার নতুন অর্থনৈতিক অঞ্চল ও মীরসরাইয়ের ভূমি উন্নয়ন কাজ চলছে। বেপজার সামগ্রিক ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখতে অর্থনৈতিক অঞ্চল ও মীরসরাইয়ে শিল্প প্লট ও কারখানার ভাড়া নির্ধারণ করা প্রয়োজন। সে অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

এরমধ্যে বেপজার অর্থনৈতিক অঞ্চল ও মীরসরাইয়ে শিল্প প্লটের বাৎসরিক ভাড়া প্রতি বর্গমিটারে নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৭৫ ডলার এবং কারখানার ক্ষেত্রে মাসে প্রতি বর্গমিটারের জন্য ৩ দশমিক ৫০ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় ২৩৩ টাকা ৭৫ পয়সা ও ২৯৭ দশমিক ৫০ টাকা।

মাসে প্রতি বর্গমিটারে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। ২০২১ সালের ১ জানুয়ারি হবে ১ দশমিক ৭৫ ডলার। দেশীয় মুদ্রায় ১৪৮ টাকা ৭৫ পয়সা। বেড়েছে ১২ টাকা ৭৫ পয়সা।

কার্যবিবরণীতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের বরাদ্দের লক্ষ্যে বেপজার নতুন অর্থনৈতিক অঞ্চল ও মীরসরাইয়ের ভূমি উন্নয়ন কাজ চলছে। বেপজার সামগ্রিক ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখতে অর্থনৈতিক অঞ্চল ও মীরসরাইয়ে শিল্প প্লট ও কারখানার ভাড়া নির্ধারণ করা প্রয়োজন। সে অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

এরমধ্যে বেপজার অর্থনৈতিক অঞ্চল ও মীরসরাইয়ে শিল্প প্লটের বাৎসরিক ভাড়া প্রতি বর্গমিটারে নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৭৫ ডলার এবং কারখানার ক্ষেত্রে মাসে প্রতি বর্গমিটারের জন্য ৩ দশমিক ৫০ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় ২৩৩ টাকা ৭৫ পয়সা ও ২৯৭ দশমিক ৫০ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com