মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৩৪ সাবরেজিস্ট্রারকে পদায়ন, বদলি ৪৭ জন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিবন্ধন অধিদফতরে নতুন নিয়োগ পাওয়া ৩৪ জন সাবরেজিস্ট্রারকে পদায়ন করেছে আইন মন্ত্রণালয়। ২৯ ও ৩০ জানুয়ারি আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত পৃথক আদেশ জারি করা হয়েছে।

৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়ন করা এসব সাবরেজিস্ট্রারকে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এদিকে পৃথক দুটি আদেশে ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।

পদায়নকৃতরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি। সাবরেজিস্ট্রার পদের শূন্যতা দূর করতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জরুরিভাবে পদগুলো পূরণ করল আইন মন্ত্রণালয়।

অপরদিকে ২৯ ও ৩০ জানুয়ারি পৃথক দুটি আদেশে ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব আইন ও বিচার বিভাগ অনুমোদন দিয়েছে বলে আদেশে বলা হয়েছে।

এই ৪৭ জন সাবরেজিস্ট্রারকে ৯ ফেব্রুয়ারির মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি অনুযায়ী বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com