শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাদেরকে বিদেশে নেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি : বিপ্লব বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অসুস্থ ওবায়দুল কাদেরকে এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শুক্রবার সকালে ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শুক্রবার সকাল ১০টা চল্লিশ মিনিটে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ভর্তি হন। তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আমরা জানতে পেরেছি গত কয়েক দিন ওবায়দুল কাদেরের শ্বাসকষ্টজনিত ও ব্লিডিং ডিফিকাল্ট সমস্যা ছিল। আজ সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় আসলে শ্বাসকষ্ট সমস্যা তীব্র হয় । ঠাণ্ডাজনিত ও ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে এ সমস্যা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন সময়ে আপনাদের সকল সমস্যার কথা জানাবেন। আমরা জানতে পেরেছি ওবায়দুল কাদেরের ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যা আছে। ব্লাড প্রেসার আছে। দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের জন্য দোয়া কামনা করা হয়েছে । দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আবার সবার মাঝে ফিরে আসেন । সিসিইউতে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন । এখানে কার্ডিওলজিস্ট ও সিনিয়র ডাক্তাররা উপস্থিত আছেন ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন,ওবায়দুল কাদেরকে এখনো বিদেশে নেয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে নেয়ার জন্য সকল প্রস্তুতি নেবেন। আমি নিজেও ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত তিনি ভালো আছেন। কোন আশঙ্কা নেই। দ্রুত চিকিৎসার মাধ্যমে ওবায়দুল কাদের যেন সুস্থ হয়ে ওঠেন সেই চেষ্টাই করে যাচ্ছেন ডাক্তাররা। ঠাণ্ডাজনিত ও ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে এ সমস্যা হয়েছে। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com