শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

কোন কিছু আমাদের আটকাতে পারবে না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, কোন কিছু আমাদের আটকাতে পারবে না। সবকিছু মোকাবিলার জন্য প্রস্তুত আছি। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করবো। ইভিএমে ত্রুটিপূর্ণ প্রোগ্রামিং থাকতে পারে ফলে জালিয়াতির আশঙ্কা রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠিদের মধ্যে ইভিএমে নিয়ে অভ্যস্ততা তৈরি হয়নি। আজকে পরীক্ষার দিন-জয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে এসব কথা বলেন।

তিনি ভোটারদের কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা উস্কানি দিচ্ছে। কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। সবরকমের অনিয়ম ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com