সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পর্যবেক্ষক নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি যারা চাকরি করেন, তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন অত্যন্ত গর্হিত কাজ করেছেন। বিদেশি পর্যবেক্ষক বিদেশি হতে হবে। এটা তারা ঠিক করেননি।

তিনি শনিবার সকাল ৮টার পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেয়ার পর একথা বলেন।

তিনি আরো বলেন, যারা দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তা, তারা নিজেদের ভোট দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা কীভাবে বিদেশি পর্যবেক্ষক হবেন? বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি চাকরিজীবীদের মধ্যে অনেক ধরনের বৈরী লোকও আছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের আত্মীয়, জাতির পিতা হত্যার সঙ্গে জড়িতদের আত্মীয়স্বজন আছে। যুদ্ধাপরাধীদের উত্তরসূরি আছে এদের মধ্যে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com