মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেকর্ড ছুঁয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন চ্যাম্পিয়ন কেনিন

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : নারী এককে নতুন চ্যাম্পিয়ন পেলো অস্ট্রেলিয়ান ওপেন। গারবিন মুগুরুজাকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্ল্যাম ওপেনে শিরোপা জেতেন সুফিয়া কেনিন। এই আমেরিকান টেনিস তারকার শিরোপা জেতার ফলে ১২ বছরের এক পুরাতন রেকর্ড ছুঁয়ে দিলো অস্ট্রেলিয়ান ওপেনে।

সবচেয়ে দ্বিতীয় কম বয়সী টেনিস তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে শিরোপা জয় করলেন সুফিয়া কেনিন। তিনি মুগুরুজাকে ৪-৬, ৬-২, ৬-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। এই তিন সেটে হারাতে গেমের মোট সময় লেগেছে ২ ঘন্টা ৩ মিনিট।

সবচেয়ে কম বয়সী তারকা হিসেবে ২০০৮ সালে মাত্র ২০ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেছিলেন মারিয়া শারাপোভা। এর আগে দ্বিতীয় কম বয়সী তারকা হিসেবে শিরোপা জয় করেছিলেন জাপানের নাউমি ওসাকা। তার চেয়ে ২২ দিনের ছোট হওয়ায় ওসাকাকে পেছনে ফেলে দ্বিতীয় কম বয়সী তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতলেন সুফিয়া কেনিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com