শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

অস্ত্র কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাঙামাটি শহরে অভিযান চালিয়ে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার মধ্যরাতে শহরের ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ (৬০)। তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর এএসপি (চান্দগাঁও কমান্ডার) কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীদের কাছে একাধিকবার অস্ত্র বিক্রি করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com