সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শরীরচর্চার আগে কফি পানের ৪ উপকার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : কফির কদর দিন দিন বাড়ছে। কফি পানের উপকার না জেনেও অনেকে এটি খেয়ে থাকে। কফি খেলে দেহমন চাঙা থাকে। রয়েছে নানা উপকার।

শরীরচর্চার আগে এক কাপ কফি খেতে পরামর্শ দিয়েছেন গবেষকরা। শরীরচর্চার আগে কফি খেলে শরীর থেকে অতিরিক্ত মেদ ঝড়ে।

‘দ্যা ইন্টারন্যাশনাল জার্নাল অব স্পোর্ট নিউট্রিশন অ্যান্ড এক্সেরসাইজ মেটাবলিজম’য়ে প্রকাশিত গবেষণা থেকে জানা যায়, যেসব খেলোয়ার শরীরচর্চার আগে এক কাপ গরম কফি পান করেন তারা শরীরচর্চার পরে ১৫ শতাংশ বেশি ক্যালরি খরচ করতে সক্ষম হন।

গবেষণার পর্যবেক্ষণে দেখা গেছে, সকালে কফি খেলে ক্যালরি গ্রহণে নিয়ন্ত্রণ রাখে। যারা ক্যাফেইন গ্রহণ করেন তারা অন্যদের তুলনায় ৭২ ক্যালরি কম গ্রহণ করেন।

আসুন জেনে নেই কফি পানে যত উপকার-

১.সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি খেলে ঘুম ঘুম ভাব দূর হয়।ফলে ব্যায়াম করতে সুবিধা হয়।

২. যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ ইলিনয়েস’য়ের করা এক গবেষণাতে দেখা গেছে, শরীরচর্চার পরে কফি পান করলে পেশির ব্যথা দূর হয়।

৩. শরীরচর্চার সময় ক্লান্ত অবস্থায় গরম এক্সপ্রেসো পান করুন। এতে ক্লান্তি ছাড়াই দীর্ঘক্ষণ শরীরচর্চা করা সম্ভব হয়।

৪. ব্যায়াম করার সময় মনোযোগ ধরে রাখতে খেতে পারেন এক কাপ কফি।এতে আঘাত পাওয়ার ঝুঁকি কমাবে।

তথ্যসূত্র: রয়টার্স।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com