শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ইয়াবা ব্যবসায়ীর ১২ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় স্বপন আলী (৪০) নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২ হাজার ৪৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখার অপরাধে স্বপনকে এই সাজা দেয়া হয়।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত স্বপন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত মমিন উদ্দিনের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সারের ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট চত্বরের ভূমি অফিস এলাকায় সড়কের উপর অভিযান চালায় র্যা ব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। অভিযানে স্বপন আলীর দেহ তল্লাশি করে ২ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া গেলে অটোবাইক চালক স্বপনকে অটোবাইকসহ গ্রেফতার করা হয় ।

এ ঘটনায় ওইদিন সদর থানায় স্বপনকে একমাত্র আসামি করে মামলা করেন র্যা বের তৎকালীন উপ-পরিদর্শক ঠাকুর দাস রায়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক রনি সাহা ২০১৮ সালের ১৯ মার্চ আদালতে স্বপনকে একমাত্র অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

৮ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত স্বপনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com