শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

আইএইএর ডিডিজির পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতিসংঘের পারমাণবিক শক্তি সংক্রান্ত বিশেষায়িত আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর ডেপুটি ডিরেক্টর জেনারেল মিখাইল সুধাকফ রবিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

তিন দিনের রাষ্ট্রিয় সফরে বাংলাদেশে এসে তিনি ২য় দিনে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেখার পাশাপাশি কর্তৃপক্ষের সাথে কয়েকদফা বৈঠক করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন, অতিরিক্তি সচিব (পারমাণবিক) ইতি রানী পোদ্দার, বিগ্রেডিয়ার জেনারেল আখতার শহীদ, বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোজাম্মেল হক, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সানোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলোক চক্রবর্তিসহ রাশিয়া ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রকল্পের কাজের মান ও অগ্রগতি দেখে মিখাইল সুধাকফ সন্তোষ প্রকাশ বলেছেন, নিরাপত্তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বাংলাদেশ থার্ড প্লাস জেনারেশনের সেফটি ফাস্ট যে প্রযুক্তি গ্রহণ করেছে তা সঠিক এবং যুগোপযোগী। এসময় তিনি সিডিউল অনুযায়ী কাজের অগ্রগতি, মানব সম্পদ উন্নয়ন, বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ নিযোগ, ট্রেনিং সেন্টারসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com