বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভুল রাজনীতির কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে : নানক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির ভুল রাজনীতির কারণে জনগণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি ভুলের রাজনীতি থেকে বেরিয়ে না আসলে জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

আজ রবিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নানক।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ হলো দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি বলেন, ইভিএম পদ্ধতি স্বচ্ছ ও সহজ। বিএনপি পরাজয়ের ভয়ে এ পদ্ধতি নিয়ে নির্বাচনের আগে অপপ্রচার শুরু করে। তারা মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কিন্তু ফল ঘোষণার আগেই তারা হরতাল ডেকেছে। নির্বাচন বর্জন করে মুলত বিএনপি ঢাকাবাসীকে প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে।

নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে তিনি ধন্যবাদ জানান।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এডভোকেট আফজাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com