বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরতাল জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে: মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির ডাকা হরতাল জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। তিনি বলেন, বিএনপির ডাকা আনাকাঙ্খিত হরতাল জনগণ প্রত্যাখান করেছে। ঢাকায় কোনো হরতাল হচ্ছে না। হরতালের নামে বিএনপি প্রহসনের নাটক করছে।

রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের জরুরী বৈঠকে নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, মুজিব বর্ষের শুরুতে স্বাধীনতার পক্ষের শক্তি এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় স্বাধীনতার পক্ষের শক্তির বিজয়।

বিজয়ী মেয়ররা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, নতুন মেয়ররা খুবই যোগ্য। তাদের ইশতেহার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সহায়তা করবে। নির্বাচনের আগে পরিচ্ছন্ন ঢাকা, মশামুক্ত ঢাকা গড়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন আমরা আশা করি তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তারা যে কথা দিয়েছেন, তারা তাদের কথা রাখবেন।

১৪ দলের মুখপাত্র বলেন, বিএনপির নেতারা অনেক হুংকার আর আওয়াজ দিলেও তাদের মাঠে পাওয়া যায়নি। তারা হুংকার দিলেও সময়মতো তাদের খুঁজে পাওয়া যায় না।

তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি, ভোটের লড়াইয়ে ডাকসাইটে নেতাদের মাঠে পাওয়া যায়নি। বিএনপির দুই প্রার্থী একাই লড়ে গেছেন। বিএনপি মাসজুড়ে ইভিএম বিরোধী প্রচারণা চালানোয় জনগণ বিভ্রান্ত হয়েছেন। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com