বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সোমবারের মধ্যে পোস্টার না সরালে জরিমানা: ইসি সচিব

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ব্যবহৃত পোস্টার ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের নিজ খরচে এগুলো পোস্টার সরাতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

রবিবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এসময় প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা নিজ দায়িত্বে পোস্টার ব্যানারগুলো সরিয়ে নেন।

তিনি বলেন, আগামীকাল অর্থাৎ সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে প্রর্থীদের নিজ নিজ পোস্টার সরিয়ে নিতে হবে। যে যে প্রার্থী যে যে এলাকায় প্রচার করেছেন, নিজ দায়িত্বে তারা পোস্টার অপসারণ করে নিয়ে যাবেন। এর অন্যথায় হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যারা দায়িত্বরত আছেন তারা সরাতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য যে বিধান আছে তাও মেনে নিতে হবে।

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে ।

উত্তরণবার্তা/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com