শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

রাজধানীতে খালে নিখোঁজ শিশু উদ্ধার হয়নি ২৭ ঘন্টায়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কদমতলীতে একটি ময়লা পানির খালে পরে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘঠেছে। শনিবার কদমতলীর খালে নিখোঁজ হয়েছে ৫ বছরের শিশু তোহামনি (আশামনি)। তবে এখন পর্যন্ত ২৭ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশুর খবর মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের অদ্ধারকারী দল। শনিবার ৫ ঘন্টা অভিযান চালিয়ে রাত সাড়ে নয়টার দিকে ব্যর্থ হয়ে ফিরে যায় উদ্ধারকারী দল।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ফুলবাড়িয়া সদর দফতরের ডুবুরি দল তোহামনিকে উদ্ধার করতে পারেননি।

জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে মেরাজনগর ডি-ব্লক বাসার পাশে রায়েরবাগ কদমতলী সড়কে ডিএনডি খালে পড়ে নিখোঁজ হয় শিশু তোহামনি। তোহামনির বাবা স্থানীয় মুদি ব্যবসায়ী এরশাদ। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরশেলই গ্রামে। তোহামনি মেরাজনগর ফারহা মডেল স্কুলে শিশু শ্রেণিতে (প্লেতে) পড়তো।

স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে মেরাজনগর ডি-ব্লক বাসার পাশে ডিএনডি খালে ওপর কালভার্ট ব্রিজে অন্য শিশুদের নিয়ে খেলা করছিল তোহামনি। ব্রিজটির রেলিং না থাকায় একপর্যায়ে শিশু তোহামনি ডিএনডি খালের দুর্গন্ধ ও ময়লাযুক্ত কালোপানিতে পড়ে যায়। এ সময় শিশুটি বাঁচার জন্য ডুবে যেতে যেতে পানির ওপরে হাত নাড়িয়ে দেখিয়েছিল। মুহূর্তের মধ্যে খালের পানির স্রোতে শিশুটি অন্যত্র চলে যায়। এরই মধ্যে অন্য শিশুদের চিৎকারে পথচারীরা শিশুটিকে উদ্ধারে খালে নেমে পড়েন। তবে এখনও খোঁজ মেলেনি তার।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ফুলবাড়িয়ার স্টেশন অফিসার হাবিবুল্যাহর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় শিশুটি উদ্ধারে ডুবুরি ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর ফিরে যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com