মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে যে ফল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস খুবই পরিচিত একটি রোগ। গত কয়েক দশকে বাংলাদেশে এসব রোগের প্রকোপ বেড়ে চলেছে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করলে এ রোগ হয়।

উচ্চ রক্তচাপের কোনো প্রাথমিক লক্ষণ দেখা যায় না, তাই একে বলা হয় ‘নীরব ঘাতক’। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং চিকিৎসাবিহীন উচ্চ রক্তচাপ থেকে

মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিতে পারে। আর ডায়াবেটিস কখনও ভালো হয় না। তবে এই রোগ নিয়ন্ত্রণে রেখে ভালো থাকা যায়। তবে একটি ফল রয়েছে, যা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, যা এখন বাজারে হাত বাড়ালেই পাওয়া যায়। এই ফলের নাম হচ্ছে কুল।

আসুন জেনে নিই কুল ফলের স্বাস্থ্য উপকারিতা-

১. ভিটামিন ‘সি’ থাকায় কুল গলার ইনফেকশনজনিত রোগ ভালো করে। টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠাণ্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া সমস্যা দূর করে।

২. টিউমার সেল, লিউকেমিয়ার বিরুদ্ধেও লড়াই করে কুল।

৩. উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল খুব উপকারি। রক্ত-শুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম। এ ছাড়া ডায়রিয়া, ক্রমাগত ওজন বাড়া নিয়ন্ত্রণ করে এই ফল।

৪. হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া ও ব্রঙ্কাইটিস ভালো করে এই ফল।

৫. মুখে অরুচি হলে কুল খেয়ে মুখের স্বাদ ফেরান।

৬. কুল শরীরে শক্তি জোগায় ও কর্মশক্তি বাড়ায়।

৭. কুল খেলে কেটে যাবে আপনার অবসাদ।

৮. তারুণ্য ধরে রাখে কুল।

তথ্যসূত্র: জিনিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com