সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাস উল্টে এক বৃদ্ধসহ ২জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয় অন্তত ৬ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়িতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চিমনা গ্রামের মৃত জুমুল মন্ডলের ছেলে রিয়াজ উদ্দীন(৭০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার টকঘোইল গ্রামের ফজলুর রহমানের ছেলে ও পান ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহীবাস মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর বুড়াবুড়িতলা এলাকায় নিয়ন্ত্রণ হারায় চালক। এসময় গাড়িটি রাস্তার পাশের তালগাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com